Web Analytics

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত রাখার হাইকোর্টের আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। সোমবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের শুনানি শেষে এ সিদ্ধান্ত আসে। আইনজীবীরা জানান, এখন নির্ধারিত সময়েই ভর্তি পরীক্ষা নেওয়া যাবে।

গত ১৮ নভেম্বর বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের হাইকোর্ট বেঞ্চ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশ দিয়েছিলেন। একই সঙ্গে এইচএসসির সম্পূরক ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের আগে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়।

রিটকারী আইনজীবী ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা বলেছিলেন, প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী খাতা পুনর্মূল্যায়নের আবেদন করেছেন এবং ফল ২৩ ডিসেম্বর প্রকাশের কথা। হাইকোর্ট ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হওয়ার কথা রয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।