Web Analytics

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশ থেকে ‘কিশোর গ্যাং’ সংস্কৃতি পুরোপুরি উচ্ছেদ করা হবে। শুক্রবার তেজগাঁওয়ের বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে অনুষ্ঠিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিতর্কের বিষয় ছিল কিশোর গ্যাং প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছার চেয়ে সামাজিক আন্দোলন অধিক কার্যকর কি না।

তিনি বলেন, কিশোরদের স্কুলে গিয়ে পড়াশোনা, কৃত্রিম বুদ্ধিমত্তা শেখা এবং দক্ষ মানুষ হিসেবে গড়ে ওঠা উচিত; অস্ত্র ও চাপাতি নিয়ে ঘোরার নয়। কিশোর গ্যাং প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। এ ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছা ও সামাজিক আন্দোলনের যৌথ সমন্বয় প্রয়োজন বলেও মন্তব্য করেন। সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রিত ব্যবহারে বিশেষ পদক্ষেপ নেওয়ার কথাও বলেন তিনি।

সংরক্ষিত মহিলা আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, এর মাধ্যমে সরকার কঠোর বার্তা দিচ্ছে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে চায়। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত প্রতিযোগিতায় মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন হয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।