Web Analytics

নারী ও শিশু এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেছেন, যারা সন্ত্রাস করছে তারা রাজনীতিতে নয়, সন্ত্রাসে বিশ্বাসী। তাদের সব অপকর্ম রুখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। শুক্রবার নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলনকক্ষে উপজেলার উন্নয়ন কার্যক্রম ও কর্মসূচি নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদারের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস, উপজেলা প্রকৌশলী হোসেন আলী এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বণিক উপস্থিত ছিলেন। বিরামপুর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দীন এবং নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরজু মো. সাজ্জাদও সভায় অংশ নেন।

সভায় জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। সভার আগে মন্ত্রী কৃষকদের মধ্যে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।