Web Analytics

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ১৪ সেপ্টেম্বর নির্ধারণ করেছেন ঢাকার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালত। রোববার, ৯ আগস্ট দুপুরে আদালত এ আদেশ দেন। এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ৯৭ বার পেছাল। আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই রোকুনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারিত ছিল। তবে তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, সিআইডি, প্রতিবেদন জমা দিতে না পারায় আদালত নতুন তারিখ ধার্য করেন। বর্তমানে সিআইডিই মামলাটির তদন্ত করছে।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করা হয় এবং পরে অর্থ ফিলিপাইনে পাঠানো হয়। ওই বছরের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের উপপরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন। মামলাটি মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও তথ্য ও প্রযুক্তি আইনের ধারায় করা হয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।