Web Analytics

ঝিনাইদহে মাদকবিরোধী অভিযানে এজে ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক ও স্থানীয় বিএনপি নেতাসহ তিনজনকে ৩০০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে সদর উপজেলার ডাকবাংলা বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—সাগান্না ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ও স্কুল প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক (৪৫), একই গ্রামের মো. আইয়ুব হোসেন (৪৬) এবং সাধুহাটি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান কামালের ছেলে তানভীর আহমেদ ওরফে রুপম (৩৫)। পুলিশ জানায়, সন্দেহভাজনদের গতিবিধি পর্যবেক্ষণের পর অভিযান চালিয়ে তাদের হাতেনাতে ইয়াবাসহ ধরা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল মালেক ঝিনাইদহ সরকারি কেসি কলেজ ছাত্রদলের সাবেক নেতা ছিলেন। ঘটনাটি স্থানীয় রাজনীতির সঙ্গে মাদক ব্যবসার সম্ভাব্য যোগসূত্রের ইঙ্গিত দিচ্ছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।