Web Analytics

নীতিমালা-২০২৪ এর শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় দেশের ৬২১টি ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত করেছে সরকার। কারিগরি শিক্ষা বোর্ডের সচিব ও পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) মো. আল মাসুদ করিম স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪৪৩টি এসএসসি (ভোকেশনাল) এবং ১৭৮টি দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমের প্রতিষ্ঠান রয়েছে। বোর্ড জানিয়েছে, দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি না করায় এবং নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলোকে আগামী ২২ জুলাইয়ের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

নীতিমালা অনুযায়ী ভর্তি, ফলাফল, অবকাঠামো, শিক্ষক-কর্মচারী নিয়োগ ও অন্যান্য শর্ত পূরণে ব্যর্থ হলে বোর্ড পাঠদানের অনুমতি বাতিল করতে পারে। অন্য এক বিজ্ঞপ্তিতে নবম শ্রেণিতে ভর্তির ন্যূনতম বয়স ১৩ বছর থেকে কমিয়ে ১২ বছর নির্ধারণ করা হয়েছে।

এছাড়া জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে সব কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ ও বনজ বৃক্ষরোপণের নির্দেশ দেওয়া হয়েছে এবং ৩০ জুনের মধ্যে অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।