Web Analytics

গত ৭২ ঘণ্টায় হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের সংখ্যা নিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ভিন্ন তথ্য দিয়েছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস বা ইউকেএমটিওর স্বাধীনভাবে সংগ্রহ করা ট্র্যাকিং তথ্যে দেখা গেছে, উভয় দিকে প্রতিদিন এক অঙ্কের সংখ্যক জাহাজ চলাচল করেছে। বিপরীতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর শিপিং সহযোগিতা ও নির্দেশনা সংক্রান্ত তথ্যে প্রতিদিন গড়ে ৩০টির বেশি জাহাজ প্রণালিটি অতিক্রমের কথা বলা হয়েছে।

তবে উভয় পক্ষের তথ্যেই যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় হরমুজে জাহাজ চলাচল এখনো অনেক কম থাকার বিষয়টি উঠে এসেছে। ইউকেএমটিও জানিয়েছে, অঞ্চলের নিরাপত্তাঝুঁকি এখনো গুরুতর পর্যায়ে রয়েছে। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, ইরানের হামলা, হামলার চেষ্টা এবং জাহাজকে হয়রানির ঘটনা অব্যাহত আছে।

ইউকেএমটিও বলেছে, গত ৭২ ঘণ্টায় অন্তত তিনটি হামলার খবর পাওয়া গেছে। এর মধ্যে ১৮ সেপ্টেম্বর একটি হামলায় একটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যায়। সংস্থাটির মতে, এসব তৎপরতা গুরুত্বপূর্ণ নৌপথে ইরানের উপস্থিতি জানান দেওয়া এবং চলাচলকারী জাহাজগুলোর ওপর চাপ বজায় রাখার ইঙ্গিত দেয়। বাব আল-মান্দেব প্রণালি ও দক্ষিণ লোহিত সাগরেও জুলাই থেকে চলাচল কম, যদিও সাম্প্রতিক দিনগুলোতে সেখানে নতুন হামলার খবর নেই।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।