Web Analytics

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নামে চাকরিপ্রার্থীদের তথ্য সংগ্রহে একটি অননুমোদিত গুগল ফরম ছড়িয়ে পড়েছে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। শনিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান জানায়, সম্প্রতি তাদের নজরে আসা এই ফরম বা এর মাধ্যমে পরিচালিত কোনো কার্যক্রমের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।

বিমান বলেছে, তারা এ ধরনের কোনো ফরম চালু বা অনুমোদন করেনি। তাদের নিয়োগ-সংক্রান্ত বিজ্ঞপ্তি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়। আবেদন গ্রহণ ও নিয়োগ ব্যবস্থাপনার কাজ টেলিটকের নির্ধারিত অনলাইন নিয়োগ ব্যবস্থার মাধ্যমে করা হয় এবং তথ্য ও বিজ্ঞপ্তি বিমানের অনুমোদিত ওয়েবসাইটেও প্রকাশিত হয়।

কর্তৃপক্ষ বিমানের নামে প্রচারিত অননুমোদিত গুগল ফরম বা অপরিচিত লিংকে ব্যক্তিগত তথ্য না দেওয়ার অনুরোধ জানিয়েছে। এসব লিংকের মাধ্যমে কোনো ধরনের আর্থিক লেনদেন না করতেও বলা হয়েছে। নিয়োগ-সংক্রান্ত যেকোনো তথ্য জাতীয় দৈনিক পত্রিকা, বিমানের অনুমোদিত ওয়েবসাইট এবং টেলিটকের নিয়োগ পোর্টাল থেকে যাচাই করার আহ্বান জানিয়েছে বিমান।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।