Web Analytics

ইরানিয়ান কুর্দিস্তানের খাবাত অর্গানাইজেশনের মহাসচিব বাবাশেখ হোসেইনি বলেছেন, ইরাকে অবস্থানরত ইরানি কুর্দি যোদ্ধাদের ইরানের ভেতরে স্থল অভিযান চালানোর সম্ভাবনা খুবই বেশি। তিনি আলজাজিরাকে জানান, এখন পর্যন্ত কোনো আক্রমণাত্মক অভিযান শুরু হয়নি, তবে দীর্ঘদিন ধরে পরিকল্পনা চলছে এবং বর্তমান পরিস্থিতি কিছুটা অনুকূল হওয়ায় পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে।

হোসেইনি বলেন, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে স্থল অভিযান শুরু করার দিকে তারা এগোতে পারেন। তিনি জানান, যুক্তরাষ্ট্র বিভিন্ন মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করেছে, যদিও সরাসরি কোনো বৈঠক হয়নি। যুক্তরাষ্ট্র জানতে চেয়েছে, ইরানের শাসনব্যবস্থা নিয়ে কী করা যেতে পারে এবং ভবিষ্যতে একসঙ্গে কাজের সম্ভাবনা আছে কি না।

তিনি আরও বলেন, সম্ভাব্য অভিযানের জন্য আধুনিক অস্ত্র, বিস্ফোরক ও সরঞ্জাম প্রয়োজন, কারণ তাদের বর্তমান সরঞ্জাম পুরোনো। মধ্যস্থতাকারী ও অন্যান্য কুর্দি ব্যক্তিদের মাধ্যমে কথাবার্তা হয়েছে, এবং সময় এলে সরাসরি যোগাযোগ হতে পারে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।