Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন। বুধবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, ত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির বার্তা নিয়ে ঈদুল আজহা প্রতি বছর বিশ্ব মুসলিমের দুয়ারে আসে। তিনি দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশবাসীর প্রতি ঈদের শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী বলেন, কোরবানির মাহাত্ম্য কেবল পশু জবাই নয়, বরং লোভ, হিংসা ও মনের পশুত্বকে পরাভূত করার মধ্যেই নিহিত। তিনি যাদের কোরবানি করার সামর্থ্য আছে, তাদের প্রতি আহ্বান জানান যেন তারা অসচ্ছলদের সঙ্গে কোরবানির মাংস ভাগাভাগি করেন। পাশাপাশি কোরবানির চামড়া সংরক্ষণ ও বর্জ্য পরিষ্কারে পরিচ্ছন্নতা কর্মীদের সহায়তা করার আহ্বান জানান।

তারেক রহমান মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন যেন তিনি বাংলাদেশসহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানবজাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন এবং সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।