Web Analytics

ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী এবং বিএনপির বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা ঘোষণা দিয়েছেন, তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে বিদেশে নয়, নিজের এলাকার সরকারি হাসপাতালেই চিকিৎসা নেবেন। রোববার সন্ধ্যায় সরাইল উপজেলার উচালিয়াপাড়া গ্রামে আয়োজিত এক নির্বাচনি সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

রুমিন ফারহানা বলেন, মন্ত্রী ও এমপিরা সাধারণত অসুস্থ হলে বিদেশে চিকিৎসা নিতে যান, কিন্তু তিনি স্থানীয় হাসপাতালেই চিকিৎসা নেবেন যাতে সেখানে চিকিৎসক, ওষুধ ও যন্ত্রপাতির ঘাটতি না থাকে। তিনি আরও বলেন, তার কোনো দল নেই এবং তিনি কোনো বিশেষ গোষ্ঠীর প্রতিনিধি হবেন না; সব দল ও মতের মানুষ তার কাছে সমান। আইন-শৃঙ্খলা বিষয়ে তিনি প্রতিশ্রুতি দেন, রাজনৈতিক কারণে কেউ যেন নির্যাতনের শিকার না হয় বা মিথ্যা মামলায় না জড়ায়, এবং নির্দোষ কেউ কারাগারে থাকলে তার জামিনের দায়িত্ব তিনি নেবেন।

হাঁস প্রতীকের এই প্রার্থী সমাবেশে উপস্থিত জনতাকে তার প্রতীক পাহারা দিতে এবং ভোট সুরক্ষায় সচেতন থাকতে আহ্বান জানান। স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সমাবেশে অংশ নেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।