Web Analytics

ইসরাইলের পার্লামেন্ট নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট এবং সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট সমানসংখ্যক আসন পেতে যাচ্ছে। এই ফলাফলের পর নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধী শিবির আরব নেতৃত্বাধীন দলগুলোর সঙ্গে সহযোগিতা করবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকাবিষয়ক অ্যাসোসিয়েটেড প্রেসের সাবেক সম্পাদক ও রাজনৈতিক বিশ্লেষক ড্যান পেরি আলজাজিরাকে বলেন, বিরোধী জোটের জন্য এমন সহযোগিতা জটিল ও বিব্রতকর হবে। নেতানিয়াহুর সাবেক সমর্থকদের টানতে তারা প্রতিশ্রুতি দিয়েছিল, আরব-ইসরাইলি দলগুলোর ওপর নির্ভরশীল কোনো সংখ্যালঘু সরকার গঠন করবে না।

পেরির মতে, নির্বাচনে আরব নেতৃত্বাধীন দুটি দলের অসাধারণ সাফল্যের কারণে বিরোধী জোটের ওই প্রতিশ্রুতি রক্ষা করা কঠিন। তিনি বলেন, নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আগ্রহ আইজেনকোট শিবির ও আরব দলগুলোর মধ্যে অন্য বিবেচনাকে ছাপিয়ে যাচ্ছে। একসঙ্গে কাজের পথ না পেলে তা রাজনৈতিক অদক্ষতার বড় নজির হবে বলেও তিনি মন্তব্য করেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।