Web Analytics

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামে সংরক্ষিত ডিজেলে পড়ে তিন বছরের শিশু আরাফ প্রামাণিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) বিকেলে বাড়ির বারান্দায় খেলতে গিয়ে প্লাস্টিকের অর্ধেক কাটা ড্রামে রাখা ডিজেলে পড়ে যায় সে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বুধবার (২২ এপ্রিল) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির বাবা ট্রাক মালিক আশিকুর রহমান বাবু প্রামাণিক সংকট মোকাবিলার জন্য ৫০ লিটার ডিজেল বাড়িতে সংরক্ষণ করেছিলেন। ইউনিয়ন পরিষদের সদস্য মেহেদী হাসান একরামুল শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার সকালে লাশ বাড়িতে পৌঁছালে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলামও ঘটনাটি নিশ্চিত করেছেন।

পুলিশ ঘটনাটিকে দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবে নিশ্চিত করেছে এবং এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।