Web Analytics

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার অভিযোগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গত ১০ নভেম্বর এলজিইডির নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের প্রশিক্ষণ উদ্বোধনে প্রতিমন্ত্রী কাজের মান বজায় রেখে দ্রুত বিল পরিশোধের পর ঠিকাদারের লভ্যাংশ থেকে প্রকৌশলীকে দেওয়া উপহার ঘুষ নয় এবং গ্রহণ করা যায় বলে মন্তব্য করেন বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবারের সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবি বক্তব্য প্রত্যাহার, সরকারের অবস্থান স্পষ্ট করা এবং প্রতিমন্ত্রী ও তাঁর উল্লেখ করা সিনিয়র সচিবের জবাবদিহি নিশ্চিতের দাবি জানায়। নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, কাজের মান যাচাই, কাজ বুঝে নেওয়া এবং বিধি মেনে বিল পরিশোধ সরকারি প্রকৌশলীর নিয়মিত দায়িত্ব; এ জন্য তাঁরা জনগণের অর্থে বেতন-ভাতা পান।

টিআইবির মতে, দণ্ডবিধির ১৬১ ও ১৬৫ ধারায় সরকারি কাজের সঙ্গে সম্পর্কিত সুবিধা গ্রহণের শাস্তির বিধান রয়েছে। সংস্থাটি সরকারি কর্মচারী আচরণ বিধিমালা, ১৯৭৯ এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর সীমিত উপহারসংক্রান্ত বিধানও উল্লেখ করে বলেছে, এগুলো ঠিকাদারের লভ্যাংশ থেকে ব্যক্তিগত সুবিধা নেওয়ার সুযোগ দেয় না। টিআইবি সতর্ক করেছে, এমন লেনদেন প্রকৌশলীর নিরপেক্ষতা, তদারকি ও বিল প্রত্যয়নের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে এবং অন্য ঠিকাদারদের সমান সুযোগ ক্ষুণ্ন করতে পারে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।