Web Analytics

ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য রো খান্না যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের জন্য ইরান যুদ্ধ ও দুর্নীতিকে দায়ী করেছেন। ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের এক্স পোস্টের জবাবে তিনি ইরান যুদ্ধ বন্ধ, ইসরাইলকে সব ধরনের মার্কিন সহায়তা বন্ধ এবং জেফরি এপস্টিন-সংক্রান্ত নথি প্রকাশের আহ্বান জানান।

খান্না বলেন, ইরান যুদ্ধের পাশাপাশি এপস্টিনের ঘটনা ধামাচাপা দেওয়ার মাধ্যমে প্রকাশ পাওয়া দুর্নীতিও রিপাবলিকানদের পরাজয়ে ভূমিকা রেখেছে। তিনি ট্রাম্প প্রশাসনকে অন্তর্বর্তী অর্থায়ন প্রস্তাবের মাধ্যমে ইরানে মার্কিন সামরিক বাহিনীর যেকোনো যুদ্ধ কার্যক্রমে অর্থায়ন বন্ধ করার আহ্বান জানান। ভিয়েতনাম যুদ্ধ যেভাবে শেষ হয়েছিল, একইভাবে ইরান যুদ্ধও শেষ করার প্রস্তাব দেন তিনি।

অন্তর্বর্তী অর্থায়ন প্রস্তাবে ইসরাইলকে সব ধরনের সহায়তা বন্ধের বিধান রাখার আহ্বানও জানান খান্না। তিনি ‘এপস্টিন ২.০ অ্যাক্ট’-এর সমর্থন চান; তার মতে, এতে অঙ্গরাজ্যগুলোর অ্যাটর্নি জেনারেলরা যৌন নির্যাতন ও মানব পাচারের শিকার অল্পবয়সি মেয়েদের নির্যাতনকারীদের বিরুদ্ধে মামলা করতে পারবেন। খান্না ভ্যান্সকে প্রশ্ন করেন, তিনি এসব প্রস্তাব বাস্তবায়নে পদক্ষেপ নেবেন কি না।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।