Web Analytics

লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ রোববার, ২২ মার্চ, ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে একদিনে ৬৩টি হামলার দাবি করেছে। সোমবার ভোরে তাদের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, এসব হামলায় রকেট, ড্রোন ও কামানের গোলা ব্যবহার করে ইসরাইলের অভ্যন্তরে এবং দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরাইলি সেনাদের লক্ষ্যবস্তু করা হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এই হামলাগুলোকে নজিরবিহীন বলে উল্লেখ করা হয়েছে।

হিজবুল্লাহর ক্রমাগত হুমকির জবাবে ইসরাইল দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করেছে। ২ মার্চ থেকে ইসরাইলি হামলায় লেবাননে ১,০২৯ জন নিহত এবং ২,৭৮৬ জন আহত হয়েছে বলে জানানো হয়েছে। সংঘাতের ফলে ইতোমধ্যে ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে মানবেতর জীবনযাপন করছে।

এই পাল্টাপাল্টি হামলা ও প্রাণহানি পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে চরম সংকটে ফেলেছে এবং সংঘাত আরও বিস্তারের আশঙ্কা তৈরি করেছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।