Web Analytics

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান (কিরণ) ও তার পরিবারের নামে থাকা ৪১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। এসব হিসাবে মোট ৩৭ লাখ ২৫ হাজার ৯৩৪ টাকা রয়েছে। সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন বলে আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানিয়েছেন।

দুদকের উপপরিচালক আলমগীর হোসেন এসব ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করেন। আবেদনে বলা হয়, কিরণ ও তার পরিবারের নামে থাকা হিসাবগুলোতে অস্বাভাবিক ও সন্দেহজনক পরিমাণ অর্থ জমা রয়েছে। অনুসন্ধানে জানা গেছে, তারা ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করে এসব হিসাবে জমা রেখেছেন।

আবেদনে আরও উল্লেখ করা হয়, যেকোনো সময় এসব অর্থ বিদেশে পাচার বা গোপন করার আশঙ্কা রয়েছে। শুনানি শেষে বিচারক হিসাবগুলো অবরুদ্ধের আদেশ দেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।