Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার সকালে প্রথমবারের মতো ঢাকার সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগের অফিসে কাজ করেন। সকাল ৯টায় তিনি অফিসে পৌঁছালে তিন বাহিনীর প্রধানরা তাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দিনের কার্যসূচি অনুযায়ী লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান ও মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম।

এটি প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী ঢাকার সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের অফিসে আনুষ্ঠানিকভাবে কাজ করলেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।