Web Analytics

বন্ধ কলকারখানা চালু এবং স্থবির অর্থনীতিতে গতি ফেরাতে বাংলাদেশ ব্যাংকের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজে ৪১ হাজার কোটি টাকা দিতে ১৭টি ব্যাংকের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। বাংলাদেশ ব্যাংক গত ২৩ মে এই প্যাকেজ ঘোষণা করে। এর লক্ষ্য বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু, বেসরকারি খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক কার্যক্রম সচল করা।

অর্থ দিতে সম্মত ব্যাংকগুলো হলো সোনালী, অগ্রণী, রূপালী, ব্র্যাক, সিটি, যমুনা, ডাচ্-বাংলা, মিউচুয়াল ট্রাস্ট, উত্তরা, প্রাইম, ব্যাংক এশিয়া, এনসিসি, পূবালী, ইস্টার্ন, মার্কেন্টাইল, ট্রাস্ট ও সাউথইস্ট ব্যাংক। প্যাকেজে বাণিজ্যিক ব্যাংকগুলোর অংশ ৪১ হাজার কোটি টাকা এবং কেন্দ্রীয় ব্যাংকের অংশ ১৯ হাজার কোটি টাকা।

প্যাকেজের সবচেয়ে বড় ২০ হাজার কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে দীর্ঘদিন বন্ধ থাকা শিল্পকারখানা আবার চালুর জন্য। এই তহবিল থেকে বেসরকারি খাত গড়ে সাড়ে ৭ শতাংশ সুদে ঋণ পাবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।