Web Analytics

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, ভোট কারচুপি ও জালিয়াতির পথেও প্রতিপক্ষ পরাজিত হয়েছে, এখন তারা ষড়যন্ত্রে মরিয়া। রোববার বিকেলে নিজের ফেসবুক পোস্টে তিনি এই অভিযোগ করেন। তিনি উল্লেখ করেন, বাড্ডা আদর্শনগর বিদ্যা নিকেতন কেন্দ্রে বিএনপির ৩৮নং ওয়ার্ড সভাপতি বরকতের প্রবেশ প্রশ্নের জন্ম দিয়েছে। ভোটের দিন বিভিন্ন সংবাদমাধ্যমের লাইভে দেখা যায়, অন্যান্য দলের পোলিং এজেন্টদের আসনে বসা কিছু ব্যক্তি বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমের নাম উচ্চারণ করছেন।

নাহিদ ইসলাম দাবি করেন, শুরু থেকেই তিনি উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে ছিলেন, কিন্তু ফলাফলের কাগজে সেই ব্যবধান হঠাৎ কমে যায়, যা জনমনে সন্দেহ সৃষ্টি করেছে। তিনি আরও অভিযোগ করেন, ভোর পাঁচটা পর্যন্ত ফলাফল পাল্টানোর চেষ্টা চলেছে এবং এম এ কাইয়ুমের সমর্থকরা বিভিন্ন কেন্দ্রে ভয়ভীতি ও বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, বিশেষ করে বনশ্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে চূড়ান্ত ফলাফল ঘোষণার সময়।

তার মতে, কারচুপি ও ভয়ভীতির রাজনীতি নতুন বাংলাদেশের সঙ্গে যায় না এবং জনগণই তাদের রায়ের প্রতি প্রশ্ন তোলা ব্যক্তিদের জবাব দেবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।