Web Analytics

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগের মামলায় সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন করেছে পুলিশ। এক দিনের রিমান্ড শেষে রোববার তাকে ঢাকার মেট্রোপলিটন আদালতে হাজির করা হয়। একই মামলায় শনিবার আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক মাজেদুল ইসলাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের আদালতে আবেদনটি করেন। আবেদনের ওপর শুনানির প্রস্তুতি চলছিল। অন্যদিকে, আখতারুজ্জামানের আইনজীবীরা তার জামিনের আবেদন করেছেন এবং তারা আদালতের এজলাসে অবস্থান করছেন।

গত বৃহস্পতিবার লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিমানবন্দরে সৃষ্ট ঘটনার পর মামলাটি করা হয়। এজাহারে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদের সঙ্গে বাগ্বিতণ্ডা ও হুমকির অভিযোগ রয়েছে। নিরাপত্তাকর্মীকে অসদাচরণ ও শারীরিকভাবে লাঞ্ছিত করা, জমজমের পানির বোতল ছোড়া এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণের অভিযোগও করা হয়েছে। শুক্রবার ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।