Web Analytics

ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আগামী ১ জুলাই রায়েরবাজার বধ্যভূমিতে কবর জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়ে ৫ আগস্ট বিজয়ের উল্লাসের মধ্য দিয়ে শেষ হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শহীদদের আত্মত্যাগ ও গণতান্ত্রিক চেতনা স্মরণে জুলাই মাসজুড়ে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পদযাত্রা, গণসংযোগ, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রবাসে বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হবে। কর্মসূচির অংশ হিসেবে গ্রাফিতি, নারী সমাবেশ, কৃষক ও শ্রমিকদের নিয়ে আলোচনা, যুব কনভেনশনসহ নানা আয়োজন থাকবে।

কর্মসূচি বাস্তবায়নে ‘জুলাই পুনর্জাগরণ বাস্তবায়ন কমিটি’ গঠন করা হয়েছে, যার আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং সদস্যসচিব আলী আহসান জুনায়েদ। নেতারা বলেন, জুলাই আত্মত্যাগ, গণতন্ত্র ও ন্যায়বিচারের প্রতীক, এবং জনগণের সক্রিয় অংশগ্রহণই এ উদ্যোগের মূল লক্ষ্য।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।