Web Analytics

রংপুর নগরীর পায়রা চত্বর এলাকায় অবস্থিত হোটেল নর্থ ভিউয়ের ছাদ থেকে লাফিয়ে নুজসাত নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুজসাত এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। পুলিশ জানায়, বিকেল ৪টা ৫০ মিনিটে সে হোটেলে প্রবেশ করে এবং প্রায় এক ঘণ্টা ছাদে অবস্থান করার পর বিকেল ৫টা ৪২ মিনিটে লাফ দেয়। পরে তার মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং নুজসাতের মোবাইল ফোন বিশ্লেষণ করে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। নিহত নুজসাত নগরীর খলিফা পাড়া এলাকার নজরুল ইসলামের মেয়ে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, মেয়েটি ছাদের এক কোণায় বসে থেকে হঠাৎ রেলিংয়ে উঠে পিছনের দিকে হেলে পড়ে যায়। স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, একটি অভিজাত হোটেলের ছাদে সাধারণ মানুষের প্রবেশাধিকার কীভাবে সম্ভব হলো।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।