Web Analytics

যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূত পিটার ম্যান্ডেলসনকে (৭২) গ্রেপ্তার করেছে লন্ডন পুলিশ। মন্ত্রিসভায় দায়িত্ব পালনকালে অসদাচরণের সন্দেহে তাকে সোমবার সকালে সেন্ট্রাল লন্ডনের বাসা থেকে আটক করা হয়। যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্ক প্রকাশ্যে আসার পর ওয়াশিংটনে নিযুক্ত রাষ্ট্রদূতের পদ থেকে তাকে বরখাস্ত করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। পরে তাকে জামিনে মুক্তি দেওয়া হলেও তদন্ত অব্যাহত রয়েছে।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রকাশিত এক নথিতে বলা হয়েছে, ম্যান্ডেলসন মন্ত্রী থাকাকালে রাষ্ট্রীয় সংবেদনশীল তথ্য এপস্টেইনের কাছে পাচার করেছিলেন। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকার এপস্টেইনের সঙ্গে তার যোগাযোগের তথ্য পুলিশকে দেওয়ার পর চলতি মাসের শুরুতে তদন্ত শুরু হয়। রয়টার্স জানিয়েছে, সাদা পোশাক পরা কর্মকর্তারা তাকে বাড়ি থেকে নিয়ে যান এবং ঘটনাটির ভিডিও প্রকাশিত হয়েছে।

লন্ডন পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার মানে অপরাধ সংঘটিত হয়েছে এমন প্রমাণ নয়, বরং সন্দেহের ভিত্তিতে তদন্ত চলছে। ম্যান্ডেলসনের আইনজীবীরা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।