২০২৬ সালে কর্মরত অবস্থায় ইসরাইলি সেনাবাহিনীর ২৩ জন সেনা ও কর্মকর্তা আত্মহত্যা করেছেন। ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৬ বছরের মধ্যে সেনাবাহিনীতে এক বছরে এটিই সর্বোচ্চ আত্মহত্যার সংখ্যা।
প্রতিবেদন অনুযায়ী, গাজায় ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধের সময় নিয়মিত বাহিনী ও রিজার্ভ ফোর্সে দায়িত্ব পালন করা আরও ১৭ জন সেনা চাকরি ছাড়ার পর এ বছর আত্মহত্যা করেছেন। একই সময়ে ইসরাইলের পাঁচজন পুলিশ সদস্যও আত্মহত্যা করেছেন।
পরিসংখ্যানে দেখা যায়, ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলের নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে। যুদ্ধ শুরুর আগের এক দশকে ইসরাইলি সেনাবাহিনীতে বছরে গড়ে প্রায় ১২ জন সেনা আত্মহত্যা করতেন। সাম্প্রতিক তথ্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে আত্মহত্যার ক্রমবর্ধমান প্রবণতার চিত্র তুলে ধরেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।