Web Analytics

কমে আসা পাঠাভ্যাস ফিরিয়ে আনতে এবং মোবাইল ফোনে অকারণে দীর্ঘ সময় স্ক্রল করার বিকল্প হিসেবে বই পড়ায় উৎসাহ দিতে সিঙ্গাপুর সরকার চলতি মাসে একটি কর্মসূচি চালু করেছে। সরকারি ওয়েবসাইটে পড়ার সময় নথিভুক্ত করলে অংশগ্রহণকারীরা অর্থ পাবেন। কর্মসূচিতে অংশ নিতে অন্তত ১৫ মিনিট বই পড়তে হবে এবং প্রতিদিন সর্বোচ্চ একটি সেশন নথিভুক্ত করা যাবে।

৫০টি সেশন সম্পন্ন হলে একজন অংশগ্রহণকারী পাবেন ১ সিঙ্গাপুর ডলার। বিশেষজ্ঞদের মতে, অর্থের পরিমাণ সামান্য হলেও এটি নিয়মিত বই পড়ার অভ্যাস গঠনে সহায়ক হতে পারে। মনোবিজ্ঞানী জনাথন হেইডট বলেন, বিশেষত শিশু-কিশোরদের ক্ষেত্রে পুরস্কার কোনো আচরণ শুরু করতে কার্যকর হতে পারে। তবে শুধু অর্থের জন্য পড়লে পুরস্কার বন্ধ হলে অভ্যাসও থেমে যেতে পারে বলে তিনি সতর্ক করেন।

ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক লরি বারিলের মতে, মূল বিষয় হলো প্রণোদনা বন্ধ হওয়ার পরও মানুষ পড়া চালিয়ে যায় কি না। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক আইভো ভ্লায়েভ এই অর্থকে মজুরি নয়, কাজ শুরু করার ছোট একটি ট্রিগার হিসেবে দেখেন। বিশেষজ্ঞরা অর্থ, বই, সনদ, ব্যাজ, পয়েন্ট ও প্রতিযোগিতার মতো বিভিন্ন প্রণোদনা তুলনা করে দীর্ঘস্থায়ী পাঠাভ্যাসে কোনটি কার্যকর তা পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।