Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাঁর প্রেসিডেন্টের মেয়াদ শেষে ইরানের বর্তমান শাসনব্যবস্থা ক্ষমতায় বহাল থাকলে তিনি সেটিকে নিজের পরাজয় হিসেবে দেখবেন। সালেম নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, হ্যাঁ, এটি অবশ্যই পরাজয় হবে।

ইরানের বিরুদ্ধে আবার সামরিক শক্তি প্রয়োগে তিনি দ্বিধা করবেন কি না—এমন প্রশ্নে ট্রাম্প বলেন, তিনি কোনো দ্বিধা ছাড়াই আবারও সামরিক পদক্ষেপ নেবেন। পরিস্থিতি উল্টো দিকে যাচ্ছে বলে মনে হলে তিনি তা করবেন বলেও জানান। তাঁর ভাষ্য অনুযায়ী, এমন পদক্ষেপের সম্ভাবনা এখনই থাকতে পারে।

বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে শান্তিচুক্তির আর প্রয়োজন নেই। তিনি দাবি করেন, ইরানের অর্থ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিও যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অর্থ বলতে তিনি সম্ভবত দেশটির জব্দ করা আর্থিক সম্পদের কথা বুঝিয়েছেন, তবে এ বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।