Web Analytics

রাজধানী ঢাকার যানজট কমাতে সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনালটি কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে চার মাসের মধ্যে কাঁচপুরে প্রস্তাবিত টার্মিনালটি ব্যবহার উপযোগী করতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও অন্যান্য কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সরাসরি ক্রয় পদ্ধতিতে বাংলাদেশ নৌবাহিনীর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চিটাগাং ড্রাই ডক লিমিটেড প্রকল্পটি বাস্তবায়ন করবে।

প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৬ কোটি ৮৮ লাখ টাকা। এতে ৪ হাজার ১২ বর্গমিটার প্ল্যাটফর্ম ঢালাই ও টাইলস বসানো, ১৫ হাজার ৫৭৩ কেজি প্রোফাইল শিট দিয়ে শেড নির্মাণ, ১২০টি টিকিট কাউন্টার, ৩২টি টয়লেট ও অফিস কক্ষ নির্মাণের পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, কাঁচপুর টার্মিনাল চালু হলে রাজধানীর পূর্বাঞ্চলের যানবাহনের চাপ কমবে এবং ট্রাফিক ব্যবস্থাপনায় উন্নতি হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।