Web Analytics

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের শিক্ষাব্যবস্থাকে এমনভাবে পুনর্গঠন করা হবে যাতে শিক্ষার্থীরা শুধু ডিগ্রিধারী নয়, বরং দক্ষ, নৈতিক ও কর্মসংস্থান উপযোগী নাগরিক হিসেবে গড়ে ওঠে। রাজধানীর তেজগাঁও কলেজে ২০২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাস্তব জীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দক্ষতা ও মূল্যবোধভিত্তিক শিক্ষা এখন সরকারের অগ্রাধিকার।

তিনি জানান, ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য অনুযায়ী বাংলাদেশের গড় এইচএসসি শিক্ষার্থীর দক্ষতা সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর সমমানের, যা উদ্বেগজনক। দীর্ঘদিনের দুর্নীতি, অব্যবস্থাপনা ও পরিকল্পনার ঘাটতির কারণে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক শিক্ষার্থী ডিগ্রি অর্জনের পরও কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে না। সরকার এই বাস্তবতা পরিবর্তনে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে।

ববি হাজ্জাজ নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, সততা ও দায়িত্ববোধসম্পন্ন নাগরিক তৈরি করাই উন্নত রাষ্ট্র গঠনের মূল শর্ত। অনুষ্ঠানে তেজগাঁও কলেজের অধ্যক্ষ প্রফেসর শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানল্লাহসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।