Web Analytics

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন বছরের জন্য কেন্দ্রীয় চুক্তির কাজ শুরু করেছে। সর্বশেষ বোর্ডসভায় একাধিক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে অন্যতম হলো চুক্তিভুক্ত ক্রিকেটারের সংখ্যা ২১ থেকে বাড়িয়ে ২৭ করা। আগের মতো এবারও ফরম্যাটভিত্তিক চুক্তি দেওয়া হবে। নির্বাচক প্যানেল ইতোমধ্যে তালিকা চূড়ান্ত করেছে, যা এখন ক্রিকেট অপারেশনস বিভাগের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত তালিকা প্রকাশ করবে বিসিবি।

গত কয়েক বছরে তিন ফরম্যাটে নিয়মিত পারফর্ম করা ক্রিকেটারদের ‘এ প্লাস’ ক্যাটাগরিতে রাখা হলেও এবার সেই ক্যাটাগরি থাকছে না। তিন ফরম্যাটে নিয়মিত খেলোয়াড় না থাকায় এবারের চুক্তি শুরু হবে ‘এ’ ক্যাটাগরি থেকে। তিন ফরম্যাটের অধিনায়ক, অভিজ্ঞ মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ এই ক্যাটাগরিতে থাকবেন। সাদা বলের ক্রিকেটের নিয়মিত মুখ শরিফুল ইসলাম, তানজিদ তামিম, মোস্তাফিজুর রহমান ও তানজিম সাকিবও থাকবেন এই তালিকায়।

বাকি ক্রিকেটারদের ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরিতে রাখা হবে ফরম্যাটভিত্তিকভাবে। বিসিবির এই নতুন কাঠামো ২০২৬ সালের কেন্দ্রীয় চুক্তিতে বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।