Web Analytics

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর ইসরাইল ও লেবাননের মধ্যে হওয়া ১৪ দফার একটি ফ্রেমওয়ার্ক বা সমঝোতা চুক্তির খসড়া প্রকাশ করেছে, যা এর আগে ওয়াশিংটন ডিসিতে স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, লেবাননের সেনাবাহিনী ধীরে ধীরে দেশের তথাকথিত ‘পাইলট জোন’ বা পরীক্ষামূলক অঞ্চলগুলোতে পূর্ণ নিরাপত্তা দায়িত্ব নেবে। ইসরাইল ও লেবানন প্রাথমিকভাবে দুটি পাইলট জোনে সম্মত হয়েছে, তবে তাদের নাম প্রকাশ করা হয়নি। পারস্পরিক সম্মতিতে পরবর্তীতে আরও অঞ্চল যুক্ত হতে পারে।

লেবানন সরকার রাষ্ট্রের একক নিয়ন্ত্রণ পুনর্গঠন করবে এবং সব অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীর সম্পূর্ণ ও যাচাইকৃত নিরস্ত্রীকরণ নিশ্চিত করবে, যা মূলত হিজবুল্লাহকে নির্দেশ করে। ইসরাইল জানিয়েছে, এই ধরনের গোষ্ঠীর হুমকি দূর হলে লেবাননে ভবিষ্যতে তাদের সামরিক উপস্থিতির প্রয়োজন থাকবে না। তারা আরও নিশ্চিত করেছে যে লেবাননের প্রতি তাদের কোনো ভূখণ্ডগত লোভ নেই।

চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র লেবাননের পুনর্গঠনে আন্তর্জাতিক অংশীদারদের ঐক্যবদ্ধ করবে। পাশাপাশি, ইসরাইল ও লেবানন একটি যৌথ কর্মীদল গঠন করবে পূর্ণাঙ্গ শান্তি ও নিরাপত্তা চুক্তির খসড়া তৈরির জন্য। যুক্তরাষ্ট্র পৃথকভাবে ১০ কোটি ডলারের মানবিক সহায়তা ও ৩ কোটি ডলারেরও বেশি অর্থ লেবাননের সেনাবাহিনীকে প্রদানের ঘোষণা দিয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।