Web Analytics

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লা সিটি করপোরেশন তিনজন বর্ষীয়ান আলেমকে সংবর্ধনা দিয়েছে। রোববার অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। জামিয়া আরাবিয়া কাসেমুল উলুম কুমিল্লার সিনিয়র মুহাদ্দিস ও মুফতি নাঈমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

মরহুম আল্লামা নুরুল হককে মরণোত্তর সংবর্ধনা দেওয়া হয়, যা গ্রহণ করেন তাঁর ছেলে মাওলানা হামিদ উল্লাহ। এছাড়া কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এবং জামিয়া আরাবিয়া কাসেমুল উলুমের মুহতামিম আল্লামা আব্দুর রাজ্জাক কাসেমী ও যশপুর মাদরাসার সাবেক মুহতামিম আল্লামা আলী আহমদকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন টাউন হলের সদস্যসচিব সাজ্জাদুল কবীর সাজ্জাদ। পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ-নাত পরিবেশন এবং বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।