সিলেটে গ্রামীণ ব্যাংকের মোগলাবাজার শাখা কার্যালয় ভবনের নিচতলার বারান্দায় দুর্বৃত্তরা আগুন দিয়েছে। বুধবার দিবাগত রাত প্রায় ২টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে দুটি প্লাস্টিকের চেয়ার পুড়লেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দ্বিতল ভবনের ওপরের তলায় ব্যাংকের কার্যালয় এবং নিচতলায় কেয়ারটেকার থাকেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সাদা পোশাক পরা এক যুবককে বারান্দার গ্রিলের ভেতরে কেরোসিন ঢেলে আগুন দিতে দেখা যায়। ভিডিওতে বারান্দায় আগুন জ্বলতেও দেখা গেছে। তবে ওই যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাউল হক বলেন, আগুন ভবনের বারান্দায় দেওয়া হয়েছিল এবং এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ভবনের কেয়ারটেকার এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করেছেন; পুলিশ নাশকতাকারীকে খুঁজে বের করার চেষ্টা করছে। এর আগে ১৫ নভেম্বর ভোররাতে উপশহরে গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয়ের পেছনের একটি কক্ষে আগুনে কিছু নথি ও জোনাল অফিসারের গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।