Web Analytics

অবসরপ্রাপ্ত সচিব সরওয়ার আলমকে আবারও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে এই দায়িত্ব দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে তার নিয়োগ কার্যকর হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৯ অনুযায়ী অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে এই নিয়োগ দেওয়া হয়েছে। সরওয়ার আলম এর আগে একই পদে দায়িত্ব পালন করেছিলেন, তবে অন্তর্বর্তী সরকারের সময় তাকে সরিয়ে দেওয়া হয়েছিল।

এর আগে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর তাকে দুই বছরের জন্য রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। নতুন আদেশের মাধ্যমে তিনি আবারও একই পদে দায়িত্ব নিতে যাচ্ছেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।