Web Analytics

নেত্রকোনার কেন্দুয়া ও আটপাড়া হাওরাঞ্চলের বিস্তীর্ণ ধানক্ষেত টানা বৃষ্টি ও আকস্মিক বন্যায় অল্প সময়ের মধ্যেই তলিয়ে গেছে। কোমর সমান পানিতে নেমে অনেক কৃষক ধান কাটার চেষ্টা করলেও অধিকাংশই ফসল রক্ষা করতে পারেননি। বছরের একমাত্র ফসল হারিয়ে তারা এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন।

নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী ফেসবুকে জানান, বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর করা হয়েছে এবং তার নির্দেশে মুখ্য সচিব জেলা প্রশাসকের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের জন্য তিন মাসের পুনর্বাসন ও সহায়তা পরিকল্পনা গ্রহণের নির্দেশ দিয়েছেন। তবে মাঠ পর্যায়ে কৃষকদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। তারা বলছেন, শুধু সহায়তা নয়, স্থায়ী সমাধান প্রয়োজন।

উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, কেন্দুয়া উপজেলায় প্রায় ৩১০০ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। ৩৭৫ হেক্টর বোরো ধান, ৫.৫ হেক্টর সবজি, ৫.৭ হেক্টর পাট ও ০.৪৫ হেক্টর আমন বীজতলা পানিতে নিমজ্জিত হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত হচ্ছে এবং পরবর্তীতে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাধ্যমে সহায়তা দেওয়া হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।