Web Analytics

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট এবং জনভোগান্তি বাড়ার অভিযোগ করে সরকারের সমালোচনা করেছেন। শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের লালদিঘী ময়দানে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের সমাপনী সমাবেশে তিনি বলেন, এমন কোনো কার্ড থাকলে দেওয়া হোক, যে কার্ডে বাসায় গ্যাস ও বিদ্যুৎ পাওয়া যাবে।

তিনি বলেন, দেশ সংকটময় সময় পার করছে এবং দ্রুত কাটবে বলে ভাবা সংকট আরও বেড়েছে। তাঁর ভাষ্য, বর্তমান সরকারের আমলে সংকট ঘনীভূত হয়েছে। সরকার গঠনের পর মূল সমস্যাগুলোতে হাত না দিয়ে সরকার ব্যর্থ হয়েছে এবং জনগণের মৌলিক সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেয়নি বলেও অভিযোগ করেন তিনি। লাকড়ি জ্বালিয়ে রান্নার প্রসঙ্গ তুলে তিনি ডিজিটাল যুগ থেকে অ্যানালগ যুগে ফিরে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেন।

আসিফ মাহমুদ দ্রুত জনগণের ভোগান্তি কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং জনগণের প্রতিনিধিদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব তুলে দেওয়ার কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্য লংমার্চটির আয়োজন করে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।