Web Analytics

ত্রয়োদশ সংসদ নির্বাচন, গণভোট ও সাপ্তাহিক ছুটির কারণে টানা তিনদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে বাংলাদেশ-ভারতের আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। শনিবার দুপুরে ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশের মধ্য দিয়ে বাণিজ্য কার্যক্রম শুরু হয়। সকাল থেকেই শ্রমিকরা কর্মস্থলে যোগ দেন এবং ধীরে ধীরে বন্দরের কার্যক্রম স্বাভাবিক হতে থাকে।

বন্দর সূত্র জানায়, সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে ভারতীয় পণ্যবাহী ট্রাক সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশ করে। ভুট্টা, মসলা ও ফলবাহী ট্রাকগুলো হিলি ইয়ার্ডে ঢুকে পণ্য খালাসের পর দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। পানামা পোর্ট লিমিটেড, কাস্টমস ও উদ্ভিদ নিরোধ দপ্তরের কর্মকর্তারা জানান, প্রশাসনিক ও শুল্ক কার্যক্রম স্বাভাবিক হয়েছে এবং কৃষিপণ্যের ছাড়পত্র প্রদান শুরু হয়েছে। আমদানি-রপ্তানিকারক গ্রুপের নেতারা জানান, ব্যবসায়ীরাও বন্দরে কার্যক্রমে ফিরেছেন।

বাণিজ্য পুনরায় শুরু হওয়ায় সীমান্ত বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থার স্বাভাবিকতা ফিরবে বলে আশা করা হচ্ছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।