Web Analytics

দীর্ঘ বিরতির পর বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পুনরায় চালু করতে যাচ্ছে জাপান। কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী সপ্তাহে কাশিওয়াজাকি-কারিওয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের একটি রিঅ্যাক্টর চালু করা হবে। শুক্রবার এক সংবাদ সম্মেলনে কেন্দ্রটির পরিচালনাকারী টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানির (টেপকো) কাশিওয়াজাকি-কারিওয়া প্ল্যান্ট প্রধান তাকেয়ুকি ইনাগাকি জানান, ৯ ফেব্রুয়ারি রিঅ্যাক্টর চালুর পরিকল্পনা করা হয়েছে।

এর আগে একটি অ্যালার্ম-সংক্রান্ত ত্রুটির কারণে কেন্দ্রটি পুনরায় চালুর প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। ইনাগাকি জানান, ত্রুটিটি অ্যালার্মের সেটিংসের সঙ্গে সম্পর্কিত ছিল এবং এতে বিদ্যুৎকেন্দ্রের নিরাপদ পরিচালনায় কোনো প্রভাব পড়েনি। গত মাসে নিইগাতা প্রদেশে অবস্থিত এই কেন্দ্রের একটি রিঅ্যাক্টর চালুর কাজ শুরু হলেও কয়েক ঘণ্টার মধ্যেই তা বন্ধ করে দেওয়া হয়।

২০১১ সালের ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পর ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে তিনটি রিঅ্যাক্টর গলে যাওয়ার ঘটনায় জাপান দেশজুড়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেয়। সেই সময় থেকেই কাশিওয়াজাকি-কারিওয়া কেন্দ্রটি বন্ধ রয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।