Web Analytics

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস সালাহউদ্দিন আম্মার বলেছেন, সরকার যদি চাকরিপ্রার্থীরা ‘জিয়ার সৈনিক’ কি না যাচাই করতে চায়, তাহলে পরীক্ষার আগেই তা করা উচিত। রোববার বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড প্রাঙ্গণে রাকসু আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন। সরকারি চাকরিতে দলীয়করণের উদ্দেশ্যে ভেরিফিকেশনের নামে পাস করা প্রার্থীদের অবৈধভাবে বাতিলের প্রতিবাদে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আম্মার বলেন, একজন প্রার্থী প্রিলিমিনারি, লিখিত ও ভাইভা শেষ করার পর ভেরিফিকেশনের নামে তাকে অপেক্ষায় রাখার প্রয়োজন নেই। তিনি শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে শিক্ষার্থীদের আবেগ নিয়ে খেলার অভিযোগ করেন এবং রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তোলেন।

রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ভেরিফিকেশনের নামে শিক্ষার্থীদের ওপর স্বৈরাচারী আচরণ করা হয়েছে। তিনি দাবি করেন, এই প্রক্রিয়ায় দলীয়করণের চেষ্টা বন্ধ না হলে সারা দেশের শিক্ষার্থীরা জবাব দিতে প্রস্তুত। কর্মসূচিতে রাকসু ও বিভিন্ন হল সংসদের নেতা এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।