Web Analytics

বগুড়ার আদমদীঘি হাসপাতাল এলাকা থেকে অপহৃত ১৫ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করেছে র‍্যাব। মঙ্গলবার কাহালু উপজেলার ভোলতা খানপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় রাহুল হোসেন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত কিশোরী ও গ্রেপ্তার আসামিকে আদমদীঘি থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে সোমবার বগুড়া শহরতলীর ছিলিমপুর এলাকার একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে র‍্যাব কাহালু থানার ছিনতাই মামলার আসামি ফাহিম হাসান (২৩) কে গ্রেপ্তার করে। মামলার তথ্য অনুযায়ী, গত ১৮ জুন কাহালু উপজেলার পোড়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় চারজন ছিনতাইকারী দুটি মোটরসাইকেলে এসে একটি যাত্রীবাহী সিএনজিকে থামিয়ে ব্যবসায়ীর কাছ থেকে ১০ লাখ ৮০ হাজার টাকা, হিসাবের খাতা ও দুটি স্বাক্ষরিত চেক ছিনিয়ে নেয়।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ এটিসি পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, দুই আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা নিচ্ছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।