Web Analytics

রাজধানীর হাজারীবাগে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তি হত্যার ঘটনায় গ্রেপ্তার সিয়াম ওরফে ইমন আদালতে দায় স্বীকার করেছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয় বলে প্রসিকিউশন বিভাগের এসআই আবুল বাসার নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার সকালে রাজধানীর কাঁঠালবাগান এলাকা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে সে স্বেচ্ছায় স্বীকারোক্তি দেয়।

মামলার তথ্য অনুযায়ী, রায়েরবাজার হাই স্কুলের শিক্ষার্থী বিন্তি বুধবার রাতে ছোট ভাইকে মসজিদে রেখে কেনাকাটার জন্য বের হলে হাজারীবাগের হায়দার হোটেল সংলগ্ন গলিতে ওত পেতে থাকা সিয়াম তার ওপর হামলা চালায়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘটনার কিছুক্ষণ আগে বিন্তি ওই তরুণের সঙ্গে হাঁটছিল। একপর্যায়ে বাকবিতণ্ডার সময় সিয়াম ধারালো ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরদিন ২৬ ফেব্রুয়ারি নিহতের পিতা মো. বিল্লাল হোসেন হাজারীবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।