Web Analytics

সৌদি আরবে চলমান বিমানবন্দর হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে দাম্মাম ও ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইটের স্থগিতাদেশ ৪ নভেম্বর ২০২৬ পর্যন্ত বাড়িয়েছে। এই সময়সীমা বাংলাদেশ সময় ও তারিখ অনুযায়ী নির্ধারিত হয়েছে।

জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন। বাড়তি যাত্রীচাহিদা বিবেচনায় গত ১৬ অক্টোবর থেকে ঢাকা-জেদ্দা রুটে প্রতিদিন দুটি ফ্লাইট পরিচালনা করছে বিমান। এই বিশেষ কার্যক্রম ৪ নভেম্বর ২০২৬ পর্যন্ত অব্যাহত থাকবে।

ঢাকা-মদিনা রুটে নিয়মিতভাবে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার দিয়ে ফ্লাইট পরিচালিত হচ্ছে। স্থগিত ফ্লাইটগুলোর পরবর্তী সিদ্ধান্ত ও হালনাগাদ যাত্রাসূচি যথাসময়ে জানাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। টিকিট ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের বিমানের নিকটস্থ সেলস সেন্টারে যোগাযোগ করতে বলা হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।