Web Analytics

দেড় মাস পর বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বৃহস্পতিবার দিন শেষে বাংলাদেশ ব্যাংকের মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫ দশমিক শূন্য ৩ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম৬ হিসাব অনুযায়ী রিজার্ভের পরিমাণ ৩০ দশমিক ৩৬ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ৫ মার্চ শেষে রিজার্ভ ছিল ৩৫ দশমিক ৪৯ বিলিয়ন ডলার এবং বিপিএম৬ অনুযায়ী ৩০ দশমিক ৭৬ বিলিয়ন ডলার। আকু বিল পরিশোধের পর রিজার্ভ কমে গেলেও রেমিট্যান্স বৃদ্ধির পাশাপাশি ব্যাংকগুলো থেকে ডলার কেনার ফলে তা আবার বেড়েছে।

গত বুধবার ও বৃহস্পতিবার দুই দিনে বাংলাদেশ ব্যাংক ১২ কোটি ডলার ক্রয় করেছে, ফলে চলতি অর্থবছরে মোট ক্রয় দাঁড়িয়েছে ৫৬১ কোটি ডলারে। কর্মকর্তারা জানান, ইরান যুদ্ধের প্রভাবে ব্যাংকগুলো আগাম বকেয়া পরিশোধ করায় ডলারের চাহিদা বেড়েছিল। এখন সেই চাপ কমে যাওয়ায় কেন্দ্রীয় ব্যাংক আবারও ডলার কেনা শুরু করেছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।