Web Analytics

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, শেখ হাসিনার বাংলাদেশের রাজনীতিতে আর কোনো ভবিষ্যৎ নেই। মঙ্গলবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কেন্দ্রে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেন, আওয়ামী লীগের আশপাশের অনেক মানুষও একই মত পোষণ করেন। তিনি জিওপলিটিক্যাল চাপের বিষয়টি অস্বীকার করে বলেন, শেখ হাসিনা এখন দেশের রাজনৈতিক প্রাসঙ্গিকতার বাইরে।

জাহেদ উর রহমান জানান, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সরকার কোনো চাপের মধ্যে নেই। ইন্টারিম ও বর্তমান উভয় সরকারই ভারতের সঙ্গে যোগাযোগ করেছে তাকে ফেরানোর জন্য। তিনি বলেন, সরকার তাকে দেশে ফিরিয়ে এনে ন্যায়বিচার নিশ্চিত করতে চায়, কারণ তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে। তিনি ফিরে এলে আদালতে বিচার মুখোমুখি হবেন এবং বিদেশি আইনজীবী আনার সুযোগও থাকবে।

তিনি আরও বলেন, দেশের জনগণ চায় তার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় বহাল থাকুক, তবে আদালত যদি তাকে নির্দোষ প্রমাণ করে, সেটিই হবে প্রকৃত ন্যায়বিচার।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।