Web Analytics

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হকের নিজ উপজেলা কচুয়ায় এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে বড় ধরনের বিপর্যয় ঘটেছে। উপজেলার নয়টি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া ১ হাজার ৫৭৪ শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬২৯ জন। পাসের হার ৩৯ দশমিক ৯৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন মাত্র তিনজন শিক্ষার্থী।

আলিম পরীক্ষায় ফল তুলনামূলক ভালো হয়েছে। উপজেলার ১৪টি মাদ্রাসা থেকে ৪৬০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২৯৫ জন পাস করেছেন। এ পরীক্ষায় পাসের হার ৬৪ দশমিক ১৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন সাতজন।

সামগ্রিক এইচএসসি ফলের অবনতির মধ্যেও ড. মনসুর উদ্দীন মহিলা কলেজ উপজেলায় প্রথম হয়েছে। প্রতিষ্ঠানটির ১৭১ পরীক্ষার্থীর মধ্যে ১৫৬ জন পাস করেছেন এবং একজন জিপিএ-৫ পেয়েছেন। আলিম পরীক্ষায় প্রথম হয়েছে নিশ্চিন্তপুর ডি এস ইসলামিয়া কামিল মাদ্রাসা; ৪৯ পরীক্ষার্থীর মধ্যে ৪৭ জন উত্তীর্ণ হয়েছেন এবং দুজন জিপিএ-৫ অর্জন করেছেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।