Web Analytics

ইয়েমেনের দক্ষিণ উপকূলের কাছে রাসায়নিক ট্যাংকার ‘আসানা’ দখল করেছে সশস্ত্র ব্যক্তিরা। সামুদ্রিক নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, অজ্ঞাতপরিচয় সশস্ত্র ব্যক্তিরা ট্যাংকারে আরোহণ করে এর নিয়ন্ত্রণ নিয়েছে। জাহাজটির পতাকা কোন দেশের তা নিশ্চিত নয়, তবে ট্র্যাকিং তথ্য অনুযায়ী এর পরবর্তী গন্তব্য সোমালিয়ার বোসাসো বন্দর।

ব্রিটিশ নৌবাহিনীর সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, ইয়েমেনের আল মুকাল্লা বন্দর থেকে প্রায় ৬৫ নটিক্যাল মাইল দক্ষিণে এডেন উপসাগরে পূর্ব দিকে যাওয়ার সময় অননুমোদিত ব্যক্তিরা একটি জাহাজে আরোহণ করে। ঘটনাটি ওই অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।

কে বা কারা এই দখলের পেছনে রয়েছে তা এখনো জানা যায়নি এবং জাহাজের ক্রু বা পণ্য সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।