Web Analytics

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল পুনরায় শুরু করার বিষয়ে শান্তিচুক্তির খবর প্রকাশের পর সোমবার সকালে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের শেয়ারবাজারগুলোতে বড় উত্থান দেখা গেছে। জাপানের নিক্কেই ২২৫ সূচক ৫ শতাংশের বেশি বেড়েছে, দক্ষিণ কোরিয়ার কসপি সূচক ৫ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তাইওয়ানের তাইএক্স সূচক ২ দশমিক ৭ শতাংশ এবং অস্ট্রেলিয়ার এএসএক্স২০০ সূচক প্রায় ১ দশমিক ৫ শতাংশ বেড়েছে।

নিয়মিত সময়ের বাইরে মার্কিন শেয়ারবাজারের ফিউচারসেও ঊর্ধ্বগতি দেখা গেছে। এসঅ্যান্ডপি ৫০০ সূচক প্রায় ১ শতাংশ এবং প্রযুক্তি-নির্ভর নাসডাক কম্পোজিট সূচক ১ দশমিক ৬ শতাংশ বেড়েছে।

অন্যদিকে, শান্তিচুক্তির খবরের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে গেছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের মূল্য ৪ শতাংশের বেশি হ্রাস পেয়ে প্রতি ব্যারেল প্রায় ৮৩ দশমিক ৭০ ডলারে নেমে এসেছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।