Web Analytics

বাগেরহাটের মোরেলগঞ্জে ২ লাখ টাকা চাঁদা না পেয়ে একটি মাদ্রাসা ভবনের নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। ঠিকাদার এস এম বদিউজ্জামান এ বিষয়ে মোরেলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বুধবার ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগ তদন্ত শুরু করেছে।

অভিযোগে বলা হয়েছে, গুলিশাখালী ফাজিল মাদ্রাসার চারতলা ভবনের কাজ করছিল ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ওসমান আলী। ঠিকাদার দাবি করেন, নিশানবাড়িয়া ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক হাফিজুর রহমান ও তার সহযোগীরা ২ লাখ টাকা চেয়েছিলেন। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা কাজ বন্ধ করে তার শ্রমিকদের হুমকি দেয়। তবে হাফিজুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, অনিয়মের কারণে কাজ বন্ধ করা হয়েছে।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী জানান, নিয়ম অনুযায়ী কাজ চলছে এবং প্রতিষ্ঠানের কোনো অভিযোগ নেই। তবে তিনি শুনেছেন, স্থানীয় কিছু লোক চাঁদা চাওয়ায় ঠিকাদার কাজ বন্ধ করেছেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।