Web Analytics

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগের খসড়া চুক্তি বৃহস্পতিবার চূড়ান্ত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। কমিটির ৩১তম সভায় অনুমোদিত এ সিদ্ধান্তের ফলে টার্মিনালটির জন্য বিদেশি অপারেটর নিয়োগ নিয়ে দীর্ঘদিনের ধোঁয়াশা কাটতে যাচ্ছে।

নিউমুরিং কনটেইনার টার্মিনাল বা এনসিটি পরিচালনার জন্য সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড প্রস্তাব দেয়। প্রস্তাবটি আসার পর বিষয়টি নিয়ে নানা আলোচনা ও সমালোচনা হয়। সরকার এ বিষয়ে প্রক্রিয়া চালিয়ে গেলেও টার্মিনালের ব্যবস্থাপনা বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়ার প্রশ্নটি বিতর্কের মধ্যে ছিল।

শুরু থেকেই বিভিন্ন শ্রমিক ও রাজনৈতিক সংগঠন এনসিটি বিদেশিদের হাতে দেওয়ার বিরোধিতা করে আসছে। এ ইস্যুতে তারা ধারাবাহিক আন্দোলনও করছেন। এমন পরিস্থিতিতেই অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি খসড়া চুক্তিটিতে অনুমোদন দিল।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।