Web Analytics

বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন। এতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা এবং ঘাটতি ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। বাজেটে আটটি বড় কর পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে, যার মধ্যে করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩ লাখ ৯০ হাজার টাকা করা এবং কর্পোরেট কর অপরিবর্তিত রাখার ঘোষণা রয়েছে। কর ব্যবস্থাকে সম্পূর্ণ অটোমেশনের আওতায় আনার পরিকল্পনাও জানানো হয়েছে।

বাজেটে ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যে কর ছাড়, মসলা ও শিশুখাদ্যে শুল্ক হ্রাস, স্বর্ণ ও অলংকারে কর কমানো এবং কনটেন্ট নির্মাতা ও ফ্রিল্যান্সারদের সম্পূর্ণ ভ্যাট অব্যাহতির প্রস্তাব করা হয়েছে। মোবাইল সিমের ওপর আরোপিত কর প্রত্যাহার এবং স্থানীয়ভাবে উৎপাদিত প্রযুক্তিপণ্যে ২০৩০ সাল পর্যন্ত ভ্যাট ছাড় বহাল রাখার প্রস্তাবও দেওয়া হয়েছে।

ওষুধ শিল্পে কাঁচামাল আমদানিতে শুল্কমুক্ত সুবিধা ও বৈদ্যুতিক যানবাহন উৎপাদনে কর ছাড়ের প্রস্তাব এসেছে। আয়কর রিটার্ন সারা বছর জমা দেওয়ার সুযোগ চালু হবে। সরকার ২০৩৫ সালের মধ্যে কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।